স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মার্তৃভাষা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সামাজিক সংগঠণ দিবসটি পালন করে। দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, কালো ব্যাজ ধারণ ও আলোচসাভার আয়োজন করে।
অপরদিকে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী ১২ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করনা হয়েছে।
কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল ও ডাক্তার হাসনাত ফাউন্ডেশন উদ্যোগে সোমবার বিকেলে শহরের আল আমিন মডেল একাডেমির হলরুমে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উপদেষ্টা প্রভাষক মশিউর রহমানের সভাপতিত্বে ও পরিচালক সাংবাদিক উৎপল দে’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথিহিসাবে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী।
অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক নূরুল ইসলাম খান, চারুপীঠ আর্ট স্কুলের সহসভাপতি সাহা বৈদ্য নাথ , পিটিএফ’র চেয়ারম্যান একে আজাদ ইকতিয়ার, সাংবাদিক কামরুজ্জামান রাজু প্রমূখ। এরপর বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
