হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে আওয়ামীলীগের নির্বাহী কমটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কার্য নির্বাহী কমিটির সভা দলীয় কার্যালয়ে অনুঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন এর সভাপতিত্বে কার্য নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, এমপি।

এ সময় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ সভাপতি এইচ এম আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, চেয়ারম্যান কাজী মুস্তাফিজুর রহমান মুক্ত, কাউন্সিলর এবাদাত সিদ্দিক বিপুল, চেয়ারম্যান আব্দুস সামাদ, আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান, সুকান্ত বাবু, গোলাম কিবরিয়া মনি প্রমূখ।

এরপর সন্ধ্যায় ৮নং সুফলকাঠী ইউনিয়ন পরিষদের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮নং সুফলকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শাহীন চাকলাদার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন