হোম অন্যান্যসারাদেশ কেন্দ্রীয় নেতা সোহাগকে দেবহাটা যুবলীগের ফুলেল শুভেচ্ছা

দেবহাটা প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী যুবলীগর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট ডা. শামীম আল সাইফুল (সোহাগ) কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দেবহাটা উপজেলা যুবলীগ।

বৃহষ্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরার সুন্দরবন সফরের প্রাক্কালে পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমানন মিন্নুর ও সাধারণ সম্পাদক বিজয় ঘোষের নের্তৃত্বে যুবলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতা সোহাগকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

এসময় সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম নান্টু, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ঈমাম, উপজেলা যুবলীগ নেতা তাজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মোমিনুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু আহমেদ, কুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হীরা, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহিন সিরাজ, যুগ্ম আহ্বায়ক অমিত হাসান সবুজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন