হোম অন্যান্যসারাদেশ কেডিএ’র অথরাইজড অফিসার মুজিবুরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

খুলনা অফিস :

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর অথরাইজড অফিসার মোঃ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নামে-বেনামে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ৭৫ কার্যদিবনের মধ্যে রেকর্ডপত্র সরবরাহে তাগিদ দেয়া হয়েছে।

দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয় হতে জানা গেছে, কেডিএ-এর অথরাইজড অফিসার মোঃ মুজিবুর রহমানের বিরুদ্ধে কেডিএতে প্লান নিতে আসা লোকজনের সাথে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার ব্যক্তিগত কনসালটেন্সি ব্যবসা ও একনেকে অনুমোদিত থ্রি-লিঙ্ক রোডের এ্যলাইমেন্ট নিজের জমি ও কন্ট্রাককৃত ব্যক্তিদের জমির উপর দিয়ে টেনে নেয়াসহ ইউটিএম মেশিন ও পিকআপ ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

এছাড়া দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে তিনি দুর্নীতির মাধ্যমে তার স্ত্রী মঞ্জিলা খানম, সন্তান আনিন নাওয়ার ও আরিশা নাওয়ার নামে জমি কেনা-বেচা ও প্লট-ফ্ল্যাট গড়ে তুলেছেন। এমন অভিযোগ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নীল কমল পাল বলেন, ক্ষমতার অপব্যবহার, ঘুষ, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে এ কর্মকর্তা তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যেমন বাড়ি, ফ্ল্যাট ও বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এমন অভিযোগ দুদক-এর সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে দাখিল হয়েছে।

অভিযোগ দাখিলের পর সত্যতা অনুসন্ধানে রেকর্ডপত্র সরবারহে চিঠি দেয়া হয়েছে। ৭৫ কার্যদিবসের মধ্যেই যাবতীয় রেকর্ড পত্র সরবরাহ করতে হবে। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন