জাতীয় ডেস্ক :
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরনবী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে উলিপুর পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নুরনবী ওই গ্রামের মফিজুর ইসলামের ছেলে। স্থানীয় একটি বিদ্যালয় থেকে এবার তার এসএসসি পরীক্ষার্থীয় অংশ নেয়ার কথা ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরনবী সকালে বাড়ির পাশে নিজেদের জমিতে কোদাল দিয়ে মাটি কাটার কাজ করছিল। এ সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে টানা দেওয়া তারের সঙ্গে কোদাল লেগে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
