কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় আজ ৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে পৌরসভার সামনে সংরক্ষিত নারী কাউন্সিলর মোছাঃ ইয়াছমিন বেগমের পক্ষে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের লোকজন নিয়ে এক মানববন্ধন ও প্রতিবাদ মিছিল পালিত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ও অপ- প্রচারকারী “জুয়েল স্বাধীন বাংলা” ফেসবুক পেইজ ও প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয়েছে।
বক্তারা “জুয়েল স্বাধীন বাংলা” ফেসবুক পেইজ কর্তৃক নারী কাউন্সিলর ইয়াসমিনের বিরুদ্ধে যে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সে সাথে এর সাথে জড়িত ব্যাক্তিদের সুষ্ঠ বিচারের দাবিও জানান তারা।
এ ব্যাপারে সাংবাদিকরা কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইয়াসমিন অত্যন্ত পরিশ্রমী ও সফল কাউন্সিলর। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজী ও মাদকের অভিযোগ করে ফেসবুকে যে পোস্ট হয়েছে আমি তার নিন্দা জানাই। এ নিয়ে থানায় মামলা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের নিকট অপ- প্রচারকারীদের উপযুক্ত শাস্তির প্রত্যাশা রাখি।
