কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
অভিযান চালিয়ে র্যাব কিশোরগঞ্জ শহরে ২৮ লাখ টাকার ৭টি তক্ষক সহ মোঃ খোরশেদ আলম (৩৪),
নামে এক পাচারকারীকে আটক করেছে।
নামে এক পাচারকারীকে আটক করেছে।বুধবার মধ্যরাতে কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকায় অভিযান চালিয়ে এ ৭টি তক্ষক সহ পাচারকারী মোঃ খোরশেদ আলমকে আটক করা হয়।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সোয়া ১২টায় অভিযান চালিয়ে ৭টি তক্ষক ও পাচারকারী মোঃ খোরশেদ আলমকে আটক করা হয়েছে। তক্ষকগুলো সিলেট জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয় করে আসছিল খোরশেদ।
প্রতিটি তক্ষক ২০ হাজার টাকায় ক্রয় করে প্রতিটি তক্ষক ৪ লাখ টাকা মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছে।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় বন্যপ্রাণী সংরক্ষন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
s
