হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত

কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 122 ভিউজ

কিশোরগঞ্জ প্রতিনিধি :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করে বিভ্রান্তি ছড়ানো এবং জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিলা আওয়ামী লীগ।

আজ বুধবার সকালে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য দিলারা বেগম আছমার সভাপতিত্বে মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, সাংগঠনিক সম্পাদক হাসিনা হায়দার চামেলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার সহ অনান্যরা বক্তব্য রাখেন।

যেকোনো পরিস্থিতিতে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন