হোম জাতীয় কিশোরগঞ্জে নৌকা ডুবে কলেজছাত্রীর মৃত্যু

জাতীয় ডেস্ক :

‌কি‌শোরগ‌ঞ্জের য‌শোদ‌লে বি‌য়ের দাওয়া‌তে গি‌য়ে নৌকা ডুবে জুঁই (১৭) না‌মে এক ক‌লেজছাত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে। শনিবার ( ১৬ জুলাই) সকালে সদর উপ‌জেলার য‌শোদলে এ ঘটনা ঘ‌টে।

জুঁই শহ‌রের হয়বতনগর এলাকার মো. হো‌সেন মিয়ার মে‌য়ে। সে কি‌শোরগঞ্জ শহ‌রের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর ম‌হিলা কলে‌জের প্রথম বর্ষের ছাত্রী ছিল।

জুঁইয়ের চাচা বড় ব‌াজারের ব্যবসা‌য়ী মলু মিয়া জানান, তার ছোট ভাই‌য়ের শ্যালকের বি‌য়ে‌তে যোগ দিতে শুক্রবার বি‌কে‌লে আত্মীয়‌দের সঙ্গে যশোদলে যায় জুঁই। শনিবার (১৬ জুলাই) সকালে বিয়ে বাড়ির ধুমধাম চলার সময় ৮/১০ জন শিশু ছেলে-মেয়ের সঙ্গে একটি ছোট্ট নৌকায় চড়ে বাড়ির পাশে বিলে ঘুরতে যায় জুঁই।

সকাল ১১টার দিকে অন্য একটি নৌকার সাথে ধাক্কা লেগে তাদের নৌকাটি বিলের পানিতে উল্টে যায়। এ সময় অন্যরা সাঁতরে উঠতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় জুঁই। পরে আশপাশের লোকজন নৌকার নিচ থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

বিকেলে তার মরদেহ হিয়বতনগর এলাকার বাসায় আনা হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন প্রতিবেশীরাও। তার মরদেহ‌কে ঘি‌রে মাতম কর‌তে থা‌কেন জুঁই‌য়ের স্বজনরা।‌

কি‌শোরগঞ্জ ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাওদ জানান, মরদেহ প‌রিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন