কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে ৮ আগস্ট রবিবার বিকাল ৪টায় কালিগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার প্রশিক্ষণ কার্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে আলোচনা সভা ও ৭ জন দুস্থ মহিলা কে সেলাই মেশিন বিতরণ করা হযয়েছে।
কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে মহীয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ছিলেন রাজনীতির দার্শনিক।
তিনি আরো বলেন, কোভিড-১৯ এর কঠিন পরিস্থিতিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুস্থ অসহায় নারীদের ভিজিডি মাতৃত্বকালীন ভাতা প্রদানের মাধ্যমে নারী ও শিশুর খাদ্য ও পুষ্টি নিশ্চিত করেছে। অসহায়-দুস্থ নারী ও শিশুদের আর্থিক সহায়তা প্রদান করেছে এবং তারই ধারাবাহিকতায় নারীদের আত্মশক্তিতে উজ্জীবিত হয়ে নিজের তথা নিজের পরিবারকে স্বাবলম্বী করতে আজকের এই সেলাই মেশিন বিতরণ।
তিনি করনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে মতামত ব্যক্ত করেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জশাখা সভাপতি শেখ আনোয়ার হোসেন কালীগঞ্জে প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার জয়দেব দত্ত প্রমুখ বেগম শেখ ফজিলাতুন্নেছার ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাতজন দোস্ত প্রশিক্ষণপ্রাপ্ত অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
