হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জে এক বয়স্ক ব্যক্তির ৩ শত কলাগাছ কর্তন ও মারপিটের ঘটনায় মামলা দায়ের

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এক বয়স্ক বৃদ্ধ ব্যক্তির কলাগাছ কর্তন ও মারপিট ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন। শনিবার (১১ মার্চ) সকালে বৃদ্ধা কলিম উদ্দীন খাঁ (৮৭) নিজে বাদী হয়ে উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে প্রভাব শালী দরবেশ আলীসহ ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ বিরুদ্ধে থানায় মামলা করেন।

বাদী কলিম উদ্দীন খাঁ ও এজাহার সুত্রে জানাযায়, গত ২০ বছর ধরে বাদীর নিজের বাড়ির পাশের ১৫ কাটা জমির মালিক দেলোয়ারের নিকট থেকে লিজের মাধ্যমে জমি চাষ করে আসছিল। কিন্তু দুই বছর আগে জমির মালিক দেলোয়ার নিকট হতে বিবাদী অভিযুক্ত দরবেশ আলী ঐ ১৫ কাটা জমি কিনে নেয়। দরবেশ আলীর নিকট হতে কলিম উদ্দীন খাঁ লিজ নিয়ে প্রথম বছরে ৮ হাজার টাকা দেয়। চলতি বছরে ৭ হাজার টাকা দিলে ১ হাজার টাকা কম দেওয়ায় দরবেশ বলে এই শালার বুরো আমার টাকা দিস না কেন বলে রঘুনাথপুর বাজারের উপরে ফেলিয়ে মারপিট করে এবং ক্ষতি করার হুমকি প্রদান করে বৃদ্ধ কলিম উদ্দীন খাঁকে। ঘটনার পর ১৫ কাটা জমিতে রোপনকৃত ৩ শত কলা গাছ কেটে দেয় প্রভাবশালি দরবেশ আলী। এতে বৃদ্ধা কৃষকের ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে এজাহার পত্রে উল্লেখ করেন।

এ বিষয়ে অভিযুক্ত দরবেশ আলী মারপিটের কথা অস্বিকার করে বলেন, টাকা নিয়ে বাক বিতন্ডা হয়েছিল। আর কলাগাছ কর্তনের কথাটি সম্পূর্ণ মিথ্যা।

স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী ইদু জানান, গরিব এই বয়স্ক কৃষক কষ্ট করে দিনরাত শ্রম দিয়ে রোপনকৃত ৩ শত কলা গাছ নষ্ট করে দিয়েছে এবং ১ হাজার টাকার জন্য বাজারের পরে ফেলে তার মারপিট করেছে। এঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ওই বৃদ্ধ কৃষক। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা এর সাথে কথা বললে তিনি জানান, এ ঘটনায় শনিবার থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৩০শে মে উপজেলার রঘুনাথপুর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ডাক্তার মেরাজের ওষধের দোকানের সামনে পাওয়া মাত্র ১ হাজার টাকার জন্য বৃদ্ধ কলিম উদ্দীন খাঁকে মারপিট করে। ঘটনার পর বৃদ্ধা কৃষকের ১৫ কাটা জমিতে রোপনকৃত ৩ শত কলা গাছ কেটে দেন প্রভাবশালি দরবেশ আলী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন