হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে সকল ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান প্রধানদের সাথে থানা পুলিশের মতবিনিময়

কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

কালিগঞ্জ থানার আয়োজনে (৪ জানুয়ারী) সোমবার বেলা ১১টায় থানা গোল চত্তরে উপজেলার সকল ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান প্রধানদের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেনের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের, সঞ্চাালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক শাওন আহমেদ সোহাগ, মহিবুল্লাহ, ব্যাংক কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন, নলতা রুপালী ব্যাংকের ব্যবস্থাপক জাহিদুর রহমান, কালিগঞ্জ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আজিজুর রহমান, কালিগঞ্জ জনতা ব্যাংকের ব্যবস্থাপক মাহবুবর রহমান, কালিগঞ্জ ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপক নূর মোহাম্মাদ, কালিগঞ্জ সোনালী ব্যাংকের সিনিয়ার অফিসার বিশ্বজিৎ গোলদার, ফাস্ট সিকিউরিটি ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যাবস্থাপক মাজেদুল ইসলাম, উপজেলা পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা তপন জ্যাতি চক্রবর্তি, কালিগঞ্জ কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক দুলাল চন্দ্র সরকার, কালিগঞ্জ ফাস্ট সিকিউরিটি ব্যাংক নলতা শাখার অফিসার শাইফুদ্দিন আল মামুন, কৃষি ব্যাংক কৃষ্ণনগর শাখার ম্যানেজার শেখ হাবিবুল্লাহ।

এসময় থানা পুলিশের মধ্যে বক্তব্য রাখেন, থানার সেকেন্ড অফিসার তরিকুল ইসলাম, এ,এস,আই জুয়েল প্রমুখ। মতবিনিয়ম সভায় থানার সকল এআই ও এএসআই অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন মতবিনিময় সভায় বলেন, কালিগঞ্জ থানা মাদক ও দূর্নীতি মুক্ত করতে জিরো ট্রলারেন্স করতে চাই। তিনি বলেন, কালিগঞ্জ থানা একটি মানবিক থানা। কালিগঞ্জ উপজেলার সকল ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানের নাইটগার্ড ও বাজারর নাইটগার্ডদের সতর্ক থাকতে হবে এবং যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে হবে।

তাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে। আমাদের কোন ধরনের অসংগতি থাকবেনা। তিনি বলেন, ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান গুলি সিসি ক্যামেরায় নিয়ে আসা সহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার কথা বলেন। ব্যাংকের গ্রাহকদের সাথে ভাল ব্যাবহার করা এবং ব্যাংকের সাটিফিকেট মামলা গুলি গুরুত্বের সাথে দেখতে হবে। তিনি কালিগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন