হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে পিপিজি গ্রুপের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ষড়যন্ত্রকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানব বন্ধন

কালিগঞ্জে পিপিজি গ্রুপের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ষড়যন্ত্রকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানব বন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 133 ভিউজ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে ষড়যন্ত্রকালীদের সর্বোচ্চ শাস্তি চাই ও আগামী সকল নির্বাচন শান্তিপুর্ণ ভাবে ও সহিংস মুক্ত দেখতে চাই। এবিষয়ে কালিগঞ্জে মানব বন্ধুন কর্মসূচী পালিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা পিচ ফোরাম গ্রুপের আয়োজনে ১৫ ডিসেম্বর সকাল ১১টায় কালিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। মানব বন্ধন কর্মসূচীতে রাজনৈতিক নেতৃবৃন্দ জন প্রতিনিধি, সাংবাদিক সংগীত শিল্পী, কবি সাহিত্যিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করে।

কালিগঞ্জ পিপিজি পিস এ্যাম্বাসাররা ও কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাইফুল বারী সফুর, সভাপতিত্বে উপজেলা সমন্বয়কারী সুকুমার দাশ বাচ্চুর, সঞ্চলনায় মানব বন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট খূলনা অঞ্চলের সমন্বকারী মাসুদুর রহমান রঞ্জু, সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোস, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বজল মুখার্জী, দৈনিক দৃষ্টিপাতের ব্যুরো প্রধান আশেক মেহেদী, সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পিস এ্যাম্বাসেডর সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, পিপিজি গ্রুপের সদস্য শিক্ষিকা কনিকা সরকার, সৈয়দ মাহামুদুর রহমান, আব্দুল করিম মামুন হাসান, শেখ মোদাচ্ছের হোনে জান্টু, ডাঃ শফিকুল ইসলাম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, আওয়ামীলীগ নেতা কাজী আব্দুর রহমান সাংবাদিক পারভেজ, আতিকুর রহমান, শিমুল হোসেন, এনজিও প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, সম্পা বিশ্বাস ইয়াসমিন আরা, সমাপ্তি মন্ডল প্রমূখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেীদ মানববন্ধন কর্মসূচীতে সহমত পোষন করে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধ’ শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনার সাথে জড়িত ষড়যন্ত্রকারী দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবী করে। এছাড়া আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ সকল নির্বাচন শান্তিপূর্ণ ও সহিংস মুক্ত দেখার আহবান জানান।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন