হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে নারী নির্যাতন অভিযোগে থানায় মামলা

কালিগঞ্জে নারী নির্যাতন অভিযোগে থানায় মামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 171 ভিউজ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাগুরালি গ্রামে নারী নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। কালীগঞ্জ থানায় এজাহার স‚ত্রে জানা গেছে, উপজেলার মাগুরালি গ্রামের মোঃ হাসানুর গাজী এর স্ত্রী আসমা খাতুন এর উপর অমানুষিক নির্যাতন ও মারপিটের ঘটনায় আসমা খাতুন বাদী হয়ে মাগুরালি গ্রামের ন‚র হোসেন বাবু, আবুল হোসেন ও মোঃ সাগর হোসেন কে আসামি করে নারী নির্যাতনের অভিযোগে মামলা করেছে।

ঘটনা সুত্রে জানা গেছে, আসমা খাতুন এর স্বামী মোঃ হাসানুর গাজী জীবন-জীবিকার তাগিদে বাহিরে থাকায় সেই সুযোগে মাগুরালি গ্রামের মৃত জহুর আলীর পুত্র ন‚র হোসেন বাবু (৪২) আসমা খাতুন কে বিভিন্ন ধরনের প্রস্তাব দিত। আসমা তার প্রস্তাবে রাজি না হওয়ায় আসমাকে ও তার শিশু পুত্রকে ক্ষয়ক্ষতি করবে বলে হুমকি দিয়ে আসছে তারই ।

এ ঘটনার জের ধরে গত ২৫ নভেম্বর বিকাল সাড়ে চারটায় জনৈক আব্দুলাহ দোকানে হতে বাড়ি ফেরার পথে মাগুরালি গ্রামের মৃত বাবুর আলী কারিগর পুত্র আবুল হোসেন কারিগরের বাড়ির পাশে পৌঁছালে তার স্ত্রী হোসনে আরা খাতুন আসমার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

পরবর্তীতে স্থানীয় ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়। ওই দিন সন্ধ্যায় পাঁচটা কুড়ি মিনিটে বিষয়টি মীমাংসার নাম করে আসমা কে লোক মারফত খবর দেয়। আসমা মাতা-পিতাকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বাঁশের লাঠিলোহার রড দিয়ে আসমাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে আঘাত করে। এবং এলোপাতাড়ি মারপিট করে তাদের কাছে থাকা জিনিসপত্র কেড়ে নেয়। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরবর্তীতে কালীগঞ্জ থানায় নারী নির্যাতন মামলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন