হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে আজিজিয়া হাফিজিয়া সুন্নীয়া মাদ্রাসা ও এতিম খানা পরিদর্শন করলেন থানা অফিসার ইনাচর্জ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের আজিজিয়া হাফিজিয়া সুন্নীয়া মাদ্রাসা ও এতিম খানা পরিদর্শন করলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা। ৬ সেপ্টেম্বর সোমবার মাদ্রাসা পরিদর্শন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম আজিজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোবাই প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মতিউর রহমান, মাদ্রাসার সাধারণ সম্পাদক ফজর আলী সহ ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ। প্রধান অতিথি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা মাদ্রাসার কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

মাদ্রাসার উন্নয়নে ১০ হাজার টাকা অনুদান ঘোষনা ও মাদ্রাসার ৪৬ জন এতিম শিক্ষার্থীদের পায়জামা ও পাঞ্জামী দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া দোবাই প্রবাসী শফিকুল ইসলাম নগদ ৩ হাজার টাকা সহ মাদ্রাসার সার্বিক উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ মাসুদুর রহমান, নাতে রসুল পেশ করেন হাফেজ সেফাতুল্লাহাহসান, মিলাদ পরিচালনা করেন হাফেজ মনিরুল ইসলাম, মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আশরাফুল ইসলাম আজিজি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন