শিপলু জামান, ঝিনাইদাহ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষপুত্র, মাননীয় সাংসদ জননেতা শেখ সালাউদ্দিন জুয়েলের যশোর আগমনে যশোর পৌরসভার কাউন্সিলর ও যুবনেতা হাজী সুমনের নেতৃত্বে, প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে যশোরবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যশোরের আওয়ামীলীগ এর নেতাকর্মীরা।
যশোর বিমানবন্দরে এসে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন কাউন্সিলর হাজী সুমন । এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন আরবপুর ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান মইনুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাংবাদিক সহ স্থানীয় নেতাকর্মীরা।
