পিরোজপুর অফিস :
কাউখালীর কাঠালিয়া পঞ্চগ্রাম সম্মিলনী দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬আগস্ট) অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাঠালিয়া পঞ্চগ্রাম সম্মিলনী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়।
উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি পদে আমিনুর রশিদ মিল্টন ও মোঃ নুরুল আমিন প্রতিদ্বন্দিতা করেন। মো. নুরুল আমিন ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।
উল্লেখ্য, কাঠালিয়া সম্মিলনী দাখিল মাদ্রাসার ভোটার সংখ্যা ৮। কাস্ট হয়েছে ৮ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মলয় কুমার চাকী সহ থানা পুলিশের একটি দল এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
