হোম অন্যান্যসারাদেশ কাউখালীর আমরাজুড়ি ইউনিয়ন জাতীয় পার্টি জেপি’র ত্রি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর অফিস :

পিরোজপুরের কাউখালীর জাতীয় পার্টি জেপির আমরাজুড়ি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকালে মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার মাঠে ইউনিয়ন জেপি’র সভাপতি মো.আবু দাউদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি জেপির সভাপতি আবু সাঈদ মিঞা মনু।

সম্মেলনে বক্তব্য রাখেন- ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, উপজেলা জাতীয় পার্টি- জেপির সাধারন সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, উপজেলা জেপি’র সহ-সভাপতি ও শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, ভান্ডারিয়া যুব সংহতির সাধারন সম্পাদক মো.মামুন সরদার, জেপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল,চিরাপাড়া ইউনিয়ন জেপি’র সভাপতি খান মো. বাচ্চু, উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক নুরুজ্জামান মনু, জেপি নেতা রাজু আহম্মেদ, নেপাল চন্দ্র দে ,আমরাজুড়ি ইউনিয়ন জেপি’র সাধারন সম্পাদক শাহ আলম সেন্টু,উপজেলা ছাত্র সমাজের সভাপতি তারিকুল ইসলাম কাইয়ুম শেখ প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেপি’র সাবেক সাধারন সম্পাদক শাহ আলম তালুকদার, উপজেলা জেপি’র যুগ্ন-সাধারন সম্পাদক বজলুর রহমান নান্নু, জেপি নেতা, অধ্যক্ষ আব্দুস সামাদ, শেখ লিটন, উপজেলা জেপির মহিলা পার্টির সভানেত্রী আফরোজা বেগম সনু, সাধারন সম্পাদক সিমা আক্তার প্রমূখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন