পিরোজপুর অফিসঃ
কাউখালীতে বুধবার (২ ডিসেম্বর) মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমীহীন গৃহহীনদের জন্য আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার আমরাজুড়ী ও ছোট বিড়ালজুরী আবাসন প্রকল্পে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, সদর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, ২নং আমরাজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শেখ শামসুদ্দোহা চাঁদ প্রমুখ। প্রধানমন্ত্রী ভূমিহীনদের অগ্রাধিকার ভিত্তিতে গৃহনির্মাণের জন্য উপজেলার ৫টি ইউনিয়নে ৫টি আশ্রায়ন প্রকল্পে প্রাথমিক পর্যায়ে ২ শতক জমিসহ ১০টি ঘর তৈরি করে সুবিধাভোগীদের হাতে তুলে দেয়া হবে।
