হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় 

কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় 

কর্তৃক Editor
০ মন্তব্য 132 ভিউজ
পিরোজপুর অফিসঃ 
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী উপজেলা, শাখার উদ্যোগে নারী ও কন্যা নির্যাতন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ বিষয়ে প্রশাসন ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে (৭ ডিসেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ করে। বহুমূখি কর্মসূচির অংশ হিসেবে “ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ- আসুন নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী ও কন্যা, নির্যাতন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ বিষয়ে প্রশাসন ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহিলা পরিষদের কার্যালয়ে মহিলা পরিষদের  সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুল লতিফ খসরু,মহিলা পরিষদের সাবেক সভানেত্রী জাহানুর বেগম প্রমূখ।
s
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন