কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীর জয়কুল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজের ২০২১ সালের এইচএসসি (বিএম) পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার কলেজ অডিটোরিয়ামে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও গভর্নিংবডির সভাপতি মোছাঃ খালেদা খাতুন রেখা।
জয়কুল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক নাছরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, সাবেক গভর্নিংবডির সভাপতি ফাইজুর রহমান সেলিম।
এসময় বক্তব্য রাখেন,স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রভাষক নুরুজ্জামান খান পলাশ, মোঃ রিয়াজ হোসেন, শিক্ষার্থী সানজিদা সিমু, বাশিরা আক্তারসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
