পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়ন যুবলীগের উদ্দ্যোগে করোনায় আক্রান্ত আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক ইসহাক আলী খান পান্নার দ্রুত সুস্থতা কামনা করে শিয়ালকাঠী ইউনিয়ন যুবলীগের মোল্লার হাট কার্যালয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুজ্জামান সম্রাট, সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য সোহেল মাহামুদ সুমন মোল্লা সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
