হোম অন্যান্যসারাদেশ কলারোয়া সরকারি কলেজে ‘মুজিব জন্মশতবর্ষ বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২২’র সমাপনী অনুষ্ঠান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া সরকারি কলেজে ‘ মুজিব জন্মশতবর্ষ বার্ষিক সাহিত্য ও সংস্কৃতিক সপ্তাহ-২২’র সমাপনীতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হযেছে। সোমবার( ৩০ মে) সকাল ১০ টায় সরকারি কলেজ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কলেজের প্রাক্তন ছাত্র ফিরোজ আহম্মেদ স্বপন।

কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

কলেজের প্রভাষক টি,এম মঞ্জুর আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডি,এম শাহনাওয়াজ আলম, সহকারী অধ্যাপক মোঃ সবুর, সহযোগী অধ্যাপক ফারুক হোসেন, প্রভাষক শেখ শরিফুল ইসলাম, উপজেলা আ’লীগে সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদ সহ শিক্ষক- কর্মচারী, সূধি ও শিক্ষার্থীবৃন্দ।

সব শেষে পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন