হোম অন্যান্যসারাদেশ কলারোয়া থানা পুলিশের অভিযানে এক ফেনসিডিল ব্যবসায়ী সহ গ্রেফতার ৩ ব্যক্তি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় ফেনসিডিল সহ ১ ও ওয়ারেন্টভূক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সূত্র জানায়, শনিবার(৩ জুলাই) পৃথকভাবে পুলিশের চৌকস দল ওই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কাদপুর গ্রামের মৃতঃ আয়ুব আলীর পুত্র কবিনুর রহমান(৩৮) কে ২০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। অপর অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী রামকৃষ্ণপুর গ্রামের আজান আলীর ছেলে মাসুদ রানা(১৯) ও ওফাপুর গ্রামের শেখ আবুল হোসেনর পুত্র শেখ ইমন(২২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের শনিবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হযেছে বলে থানার অফিসার ইনচার্জ(ওসি) নানির উদ্দীন মৃধা জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন