কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের-২১’ বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১১ নভেম্বর) সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফফার।
মাদ্রাসার প্রভাষক মহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রভাষক তৌহিদুর রহমান, শিক্ষক আহসান হাবিব,মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন জিম, মোস্তাহিদুল ইসলাম,আজিজুল হাকিমসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মাদ্রাসায় উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
