কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ দিনে করোনা সংক্রমণ উর্দ্ধমুখি হওয়ায় পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জন। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও করোনা বিস্তার রোধে সরকারি নির্দেশিত ৫ দফা বিধি নিষেধ মানতে না আছে জনমনে কোন প্রভাব। সব কিছু অসেচতনার মধ্যে স্বাভাবিক ভাবে চললেও সচেতন মহল মাস্ক পরিধানের বিষয়টি গুরুত্ব দিয়ে সকল স্বাস্থ্য বিধিকে সম্মান জানিয়ে নিজেকে নিরাপদে রাখতে জনগণের প্রতি নিবেদন জানান।
বুধবার (২৬ জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ১১ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৭ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। শতকরা শনাক্তের হার ৬৪ ভাগ। এর আগে গত ৬ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জনের মধ্যে ২৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় আক্রান্তের শতকরা হার ছিলো ৫৬ ভাগ।
স্বাস্থ্য কমপ্লেক্সেরে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব: আল মামুন জানান, বুধবার (২৬ জানুয়ারী) করোনায় শনাক্ত ব্যক্তিরা হলেন, পৌরসভাধীন ঝিকরা গ্রামের কামরুল ইসলাম (৩৬), মির্জাপুরের ফাজিলা (৩৫), তুলশিডাঙ্গার খুরশিদা বিলকিস (৩৯), কুশোডাঙ্গার রফিকুল ইসলাম (৫০), গোপীনাথপুরের হারুন (২৬), দলুইপুর গ্রামের কুলসুম (৪৫) ও ঝিকরার অভি (২৪)। এর মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন মহিলা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান করোনা পজিটিভ শনাক্তের হার উর্দ্ধমুখি হওয়ায় জনগণকে আরো সচেতন হয়ে নিজেকে নিরাপদে রাখতে মাস্ক পরিধানের সাথে সাথে সকল স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান।
অনুরুপভাবে, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী কোভিড-১৯ বিস্তার রোধকল্পে সরকারের আরোপিত ৫ দফা বিধি-নিষেধ মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন বিধি-নিষেধ না মানার অপরাধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি করোনা বিস্তার রোধে সকল বিধি-নিষেধ অনুসরন করে জনগণকে সরকারি নির্দেশনার প্রতি সম্মান জানাতে অনুরোধ করেন।
