হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে নৌকা প্রতীকের কর্মীসভা

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় নৌকা প্রতীকের সমর্থনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুলের, বিজয়ের লক্ষে স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৮জানুয়ারি) বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ আরাফাত হোসেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্নার, সভাপতিত্বে ও উপজেলা আ’লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রাব্বির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা অধ্যাপক ইউনুছ খান, মাস্টার হাফিজুর রহমান, মফিজুল ইসলাম,স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ রুহুল কুদ্দুছ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাহিদ হাসানসহ নেতা-কর্মীবৃন্দ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন