কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় স্কাউটের জনক ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের (বিপি) ১৬৬তম জন্মদিন পালিত হয়েছে। বি,পি দিবস উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্কাউটস’র আয়োজনে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান।
উপজেলা স্কাউটসের সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সন্দীপ কুমার, প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, স্কাউটসের কমিশনার ইউনুস আলী, সহকারী কমিশনার শেখ শাহাজাহান আলী শাহিন, ক্যাশিয়ার আলতাফ হোসেন, স্কাউটস লিডার মাস্টার মনিরুজ্জামান, আব্দুল ওহাব মামুন, অনুপ কুমার ঘোষ, মিজানুর রহমান, মর্জিনা খাতুন,মাস্টার শফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটগণ ও কাব স্কাউট, বয় স্কাউট ও রোভার স্কাউটের কোমলমতি শিক্ষার্থীরাবৃন্দ।
