হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় সিংগা কমিউনিটি ক্লিনিকে কোভিড-১৯’র ১ম ডোজের টিকা প্রদান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় সিংগা কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন ক্লিনিকে কোভিড-১৯’র ১ম ডোজের টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯ টায় কেরালকাতা ইউনিয়নের সিংগা কমিউনিটি ক্লিনিক চত্বরে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন কেরালকাতা ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন সিংগা কমিউনিটি ক্লিনিক (সিসি) পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য ওসমান গণি, উপজেলা কমিউনিটি ক্লিনিকের পরিদর্শক গোলাম সরোয়ার, পরিবার পরিকল্পনা পরিদর্শক নূর মোহাম্মদ, স্এিইচসিপি আমজাদ হুছাইন, ক্লিনিক কমিটির কর্মকর্তা সমাজ সেবক ফজলুর রহমান, নুরুল আমিন, ডাক্তার আজিজুর রহমানসহ সূধি ও ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

রেজিস্ট্রেশনকৃত ১ হাজার ৩৫০ জন ব্যক্তিকে ভ্যাক্সিন প্রদানে দায়িত্বে ছিলেন সিংগা ক্লিনিকের সিএইচসিপি আমজাদ হুছাইন, এইচ এ শরিফুল ইসলাম ও এফ ডব্লিউ এ ফেরদৌসী পারভীন।

উল্লেখ্য, উপজেলার ১২ টি ইউয়িন কমিউনিটি ক্লিনিকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত স্ব-স্ব ইউনিয়নের রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিদের কোভিড-১৯’র ১ম ডোজের টিকা (সিনোফার্ম) প্রদান করা হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন