হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় পৌরসভা ও পৌর আ’লীগের যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া পৌরসভা ও পৌর আ’লীগের যৌথ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি পালনে সোমবার(১৫ আগষ্ট) সকালে জাতীয় পতাকা অর্ধনিমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কাঙ্গালি ভোজ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাস্টার মনিরুজ্জামান বুরবুল।

পৌর কাউন্সিলর প্যানেল মেয়র যুবলীগ নেতা জি,এম শফিউল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, প্যানেল মেয়র-১ আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর পৌর আ’লীগ নেতা আকিমুদ্দীন আকি, আলফাজ হোসেন, রফিকুল ইসলাম, মেজবাহ উদ্দীন নিলু, ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মন, দিতি খাতুন সহ কাউন্সিলর, পৌর কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও পৌরসভাধীন বিভিন্ন ওয়ার্ড আ’লীগ, যুবলীগ নেতা- কর্মীবৃন্দ। আলোচনা শেষে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে কাঙ্গালী ভোজের মধ্য দিয়ে সকল কার্যক্রমের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন