হোম Uncategorized কলারোয়ায় পুলিশি অভিযানে ৫ আসামী গ্রেফতার

কলারোয়ায় পুলিশি অভিযানে ৫ আসামী গ্রেফতার

কর্তৃক Editor
০ মন্তব্য 239 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি :

কলারোয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, শনিবার রাত আড়াইটার দিকে থানার এসআই সোহরাব হোসেন, এসআই মোহম্মাদ মামুনুর রহমান, এসআই কে.এম. রেজাউল করিম, এএসআই আসলাম শিকদার, এএসআই কামাল হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানেকালে সাজাপ্রাপ্ত আসামী উপজেলার পূর্ব ভাদিয়ালী গ্রামের সাহেব জোহর আলীর ছেলে নজরুল ইসলাম, ওয়ারেন্টভূক্ত আসামী দেয়াড়া গ্রামের মৃত আয়নুল হকের স্ত্রী নাজমা খাতুন, চেড়াঘাট গ্রামের মৃত নুর আলী গাজীর ছেলে কেসমত আলী, একই গ্রামের কেসমত আলীর ছেলে সোহাগ হোসেন ও দক্ষিন ভাদিয়ালী গ্রামের আলী আকবারের ছেলে ইসরাইল আলীকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) হারান চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের শনিবার সকালে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন