কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় তথ্য অধিকার দিবস-২২’ উদযাপন করা হয়েছে। ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বর্নাঢ্য র্যালিটি উপজেলা চত্বর সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
অন্যদের মধ্যে অতিথি হিনাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সনাতন ধর্মীয় নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, হরেন্দ্র নাথ রায়, সন্দীপ রায় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ।
