কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১ জুলাই) সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। ব
ক্তব্যে তিনি, প্রান্তিক কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার কতৃক কৃষি প্রণোদনা সহ বিভিন্ন সহযোগীতার কথা তুলে ধরে কৃষকদের সময়োপযোগী চাষাবাদে এগিয়ে আসার আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ( ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ইমরান হোসেন, উপ সহকারী উদ্ভিদ কর্সকর্তা জিয়াউল হক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইউনুচ আলী, রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও উপকারভোগী প্রান্তিক কৃষকবৃন্দ।
উল্লেখ্য, খরিপ মৌসুমে আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা হিসাবে উপজেলার ১ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডাই অ্যামোনিয়াম ফসফেট( ডিএপি) সার ও ১০ কেজি মিউরেট অব পটাশ( এমওপি) সার বিতরণ করা হয়েছে।
