হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ওয়াশ কার্যক্রমে শিক্ষকদের কর্মশালা

কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধিঃ 

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ কার্যক্রমে শিক্ষকদের ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সকাল ১১ টায় পৌর সভাকক্ষে ‘আমাদের  কলারোয়া প্রকল্প ও ঢাকা আহছানিয়া মিশনের সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল  হামিদ।

সভায়  অতিথি  হিসাবে উপস্থিত  ছিলেন, উপজেলা সহকারী  মাধ্যমিক শিক্ষা অফিসার  হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক  সুপারভাইজার  তাপস কুমার  দাস,  সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলে প্রধান শিক্ষক আঃ রব, পৌরসভার  প্রকৌশলী অজিহার রহমান, উপ সহকারী  প্রকৌশলী এস,এম,সোহরাওয়ার্দী  হোসেন, প্রধান শিক্ষক  মুজিবুর  রহমান, সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক  ইমাদাদুুল হক, সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিগণ।

অনুষ্ঠানটি  পরিচালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের টেকনিক্যাল অফিসার আয়ুব হোসেন ও ফিল্ড অর্গানাইজার সোহেল হোসেন বাবু।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন