কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় ইউনিয়নে ভিত্তিক ওয়ার্ড পর্যায়ে করোনার গণটিকার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে । শনিবার (৭ আগস্ট) সকালে ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদ টিকা কেন্দ্রে উপস্থিত থেকে অনলাইন নিবন্ধনকারীদের মাঝে করোনা সংক্রমণ প্রতিরোধক টিকা কার্যক্রমের উদ্বোধন করেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ।
চীনের সিনোফার্ম উৎপাদিত করোনাভাইরাসের টিকার প্রথম ধাপে উপজেলার ১২টি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক টিকার কার্যক্রম শুরু করা হয়েছে। কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) আল আমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার গাজী আশিক বাহার, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান,‘সরকারি নির্দেশনা অনুযায়ী আইডি কার্ড নিয়ে অনলাইনে নিবন্ধন করে ২৫ উর্দ্ধো বয়সীদের টিকা নিতে হবে৷ প্রথম ধাপে উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মোট ৭২০০ জন নিবন্ধনকারীদের মধ্যে ৬৯৬৪ জন টিকা গ্রহন করেছেন। নিকন্ধনকারীদের মধ্যে ২৩৬ জন ব্যক্তিগত কারনে টিকা গ্রহন করেন নাই।
তিনি আরও জানান,‘প্রথমদিন প্রতি ইউনিয়নের ৩টি ওয়ার্ডে পৃথক বুথে ৬০০ জনকে টিকা দেয়া হচ্ছে। প্রতিটি বুথে ২ জন ভ্যাক্সিনেটর ও ৩জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন৷ ১২টি ইউনিয়নে ৭২জন ভ্যাক্সিনেটর ও ১০৮জন স্বেচ্ছাসেবক নিয়জিত রয়েছেন৷’ ‘তবে ইউনিয়নে টিকা গ্রহণের পূর্বে অবশ্যই ২৫ উর্দ্ধ বয়সী সকলকে নিবন্ধন করে ম্যাসেজ অথবা নিবন্ধন পত্র সাথে নিয়ে বুথে যাওয়ার আহবান জানান।
