হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার চন্দনপুর ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদ’র (জিবি) প্রথম সভা

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ’র (জিবি) সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ঢাকা থেকে সভায় ভার্চুয়ালী অংশ নেন ও সভাপতিত্ব করেন। সোমবার বেলা ১২ টার দিকে কলেজের অফিস কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো.আবু নসর, হিতৈষী সদস্য সাবেক অধ্যক্ষ আলহাজ্ব ইউনুস আলী ও বিদ্যুৎসাহী সদস্য কপাই সাধারন সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড: শেখ কামাল রেজা, ভার্চুয়ালী অংশগ্রহন করেন অপর বিদ্যুৎসাহী সদস্য অবসরপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ লেখক জিয়াউল ইসলাম যুক্তিবাদীসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ। স্বাস্থ্যবিধি অনুসরন করে স¤প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ওই কমিটির প্রথম সভায় ‘করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও অনলাইনে ভার্চুয়াল ক্লাস, শিক্ষকদের ইএফটি, শিক্ষার্থীদের ভর্তি, উপবৃত্তিসহ নানান অনলাইন কেন্দ্রিক চলমান কাজ সম্পাদন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা যায়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন