হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় সর্টসার্কিটের আগুনে শিশু সহ ২ ব্যক্তি দগ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া পৌরসদরের এক বাড়িতে বৈদ্যুতিক সটসার্কিটের আগুনে শিশুসহ ২ ব্যক্তি দগ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(২৬ মে) রাত ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সীমানা সংলগ্ন পৌরসভাধীন তুলশিডাঙ্গা গ্রামে। ঘটনায় শিশু সহ ২ ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছে। তবে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ভাজা বিক্রেতা (ব্যবসায়ী) আসাদুল বাবুর বাড়িতে আগুনের সূত্রপাত হয়। আকস্মিক আগুনে বসতঘরের বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতি হয় এবং ক্ষতিগ্রস্থ আসাদুল বাবু ও তার শিশু পুত্র তোহা(১০) আগুনে দগ্ধ হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস ঘটনার সত্যতার কথা জানিয়ে বলেন, আমার সরকারী বাসভবনের সীমানা সংলঘ্ন বাড়িতে বৈদ্যুতিক সটসার্কিটে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। পরে আগুনে দগ্ধ আসাদুল বাবু ও তার শিশু পুত্র তোহাকে সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

স্থানীয়রা জানান, ইউএনও রুলী বিশ্বাস ঘটনার পর পরই স্ব-শরীরে উপস্থিত ছিলেন। তিনি ক্ষতিগ্রস্থ (অগ্নিদগ্ধ) পরিবারের চিকিৎসা সেবায় ওষুধ, খাদ্য সামগ্রী সহ সার্বিক সহযোগীতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন