আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পশ্চিম তীরে মহামারি কোভিড-১৯ মোকাবিলায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা ওয়াফা এ খবর দিয়েছে। খবর সিনহুয়ার।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ফিলিস্তিনে প্রথম করোনাভাইরাসে প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ২০২০ সালের মার্চে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয়। চলতি বছরের জানুয়ারি দেশটিতে আবারও জরুরি অবস্থা ঘোষণা করা হয় বা এর মেয়াদ বাড়ানো হয়।
জরুরি অবস্থার আওতায় সরকার মহামারি করোনাসভাইরাস মোকাবিলার স্বার্থে যে কোনো পদক্ষেপ গ্রহণের ক্ষমতা রাখে।
এদিকে গেল ১৮ আহস্ট ইসরাইলি বাহিনীর গুলিতে অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর দাবি, তাদের দিকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় ওই যুবক, পরে পাল্টা গুলিতে সে নিহত হয়। যদিও তেল আবিবের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন প্রশাসন।
এদিকে একই দিনে পশ্চিম তীরের সাতটি বেসরকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ইসরাইলি সেনারা। তাদের অভিযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল প্রতিষ্ঠানগুলো।
নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর আগ্রাসন যেন এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম কিংবা গাজায় প্রতিনিয়ত ইসরাইলি বাহিনীর হামলায় প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা।
