আন্তর্জাতিক ডেস্ক :
করোনার কারণে দেড় বছরের বেশি সময় ধরে সীমাবদ্ধ রয়েছে মানুষের গতি ও গন্তব্য। একটু একটু করে বাড়তে শুরু করেছে চলাচল কিন্তু পুরোপুরি সচল হয়নি মন্দার কবলে পড়া বিশ্ব অর্থনীতি।
এসময়ে যখন ব্যবসা হারিয়ে মুখ পড়েছে বিভিন্ন দেশের এয়ারলাইন্স তখন ব্যতিক্রম রাশিয়া। করোনাকালে বেশ খানিকটা উপরে উঠেছে দেশটির বিমান শিল্প।
বুধবার (৮ সেপ্টেম্বর) দেশটির এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ফেডারশনের সাধারণ পরিচালক আইগর মেইসেনকো জানিয়েছেন, করোনার কঠিন পরিস্থিতির মধ্যেও দেশটির আকাশ পরিবহন খাতের ব্যবসা উল্লেখ করার মতো বেড়েছে।
ডিমিত্রি পেরেপেলকিন, যিনি এয়ারবাসের হেলিকপ্টর বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনিও জানিয়েছেন, ব্যক্তিগত পর্যায়ে হেলিকপ্টারের চাহিদা বেড়েছে। বাণিজ্যিক কার্যক্রমেও হেলিকপ্টারের ব্যবহার বেড়েছে। যা অনেকেই ভাবতেই পারেনি।
এরই মধ্যে গত বুধবার ১৫ বছর পার করল রাশিয়ান বিজনেস এভিয়েশন এক্সিবিশন। এটি উদযাপনেরদিন ডাসাল্ট ফ্যালকন, বোম্বার্ডিয়ার, পিলাটাস, বোয়িং, এয়ারবাস হেলিকপ্টার, পিয়াজিও মতো প্রথম সারির আকাশ পথ সেবাদাতারা তাদের কার্যক্রমের চিত্র তুলে ধরে।
