হোম খুলনাবাগেরহাট ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কুট কারখানা মালিককে জরিমানা

ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কুট কারখানা মালিককে জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 76 ভিউজ
জসিম উদ্দিন:
বাগেরহাটের মোংলায় একটি বিস্কুট – রুটি কারখানায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
 সোমবার(১৬ মার্চ) সকালে মোংলা পৌরশহরের গার্লস স্কুলের পাশে বরিশাল বেকারিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোংলা উপজেলা সহকারী কমিশনার( ভুমি) নওসীনা আরিফ।  এসময় কারখানাটির তৈরী করা সামুগ্রীর ওজন ও পরিমানে কম থাকায়,  মানদন্ড আইন ২০১৮ এর ২৪/৪১ ও ৩২/৪৮ ধারায় বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
রমজান শুরু থেকে নিয়মিত বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্য মুল্যের দাম ও মান বজায় রাখতে মোংলায় ভ্রাম্যমান  আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। মোংলা উপজেলা সহকারী কনিশনার ( ভুমি) নওশীনা আরিফ জানান, বাজার নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন