হোম খেলাধুলা এশিয়া কাপে মাইলফলকের সামনে সাকিব-মাহমুদউল্লাহ

খেলাধূলা ডেস্ক :

শনিবার (২৭ আগস্ট) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৫তম আসর। প্রতিযোগিতায় প্রথম ম্যাচ খেলতে মঙ্গলবার (৩০ আগস্ট) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে মাইলফলকের সামনে রয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। এবার আর ২১ রান করতে পারলে এশিয়া কাপে ৫০০ রানের মাইলফলকে পৌঁছাবেন সাকিব। ৫০০ রানের মাইলফল ছুঁতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদও; তার দরকার আর ৫১ রান।

ওয়ানডে ও টি-টোয়েন্টি- দুই ফরম্যাটের এশিয়া কাপে সাকিব ১৮ ম্যাচে এখন পর্যন্ত ৪৭৯ রান করেছেন। এ প্রতিযোগিতায় তার সর্বোচ্চ রানের ইনিংসটি ৬৮। অন্যদিকে রিয়াদ ২৫ ম্যাচে করেছেন ৪৪৯ রান। তার সর্বোচ্চ রানের ইনিংসটি ৭৪। ৫০০ রান করতে পারলে সাকিব হবেন এ মাইলফলক ছোঁয়া তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার, রিয়াদ হবেন চতুর্থ। বাংলাদেশিদের মধ্যে এশিয়া কাপে মুশফিকুর রহিম ৭৩৯ ও তামিম ইকবাল ৫৩৯ রান করেছেন।

সাকিব আছেন আরও একটি মাইলফলকের সামনে। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামলেই তিনি ১০০ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার তালিকায় নাম লেখাবেন। এ তালিকায় সাকিব হবেন তৃতীয় বাংলাদেশি। তার আগে দেশের হয়ে ১০০ টি-টোয়েন্টি খেলেছেন রিয়াদ ও মুশফিকুর রহিম। সর্বোচ্চ ১১৯ ম্যাচ নিয়ে এ তালিকায় সবার শীর্ষে আছেন রিয়াদ। দুইয়ে থাকা মুশফিক খেলেছেন বরাবর ১০০ ম্যাচ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে যে ৯৯টি ম্যাচে সাকিব খেলেছেন, সেখানে ১২০.৮৬ স্ট্রাইক রেট এবং ২৩.১০ গড়ে করেছেন ২০১০ রান। রান সংগ্রহের দিক দিয়ে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি। শীর্ষে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

৯৯টি ম্যাচে সাকিব জিতেছেন ৩৮ টি-টোয়েন্টি। আর দুটি জয় পেলেই তিনি ৪০টি জয়ের স্বাদ নেবেন। তার আগে এ কীর্তিতে নাম লিখিয়েছেন রিয়াদ। বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে তার জয় ৪১ ম্যাচে। ৩৭ জয় নিয়ে সাকিবের পরেই অবস্থান ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিমের।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন