হোম আন্তর্জাতিক এবার ইরানের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্স ধ্বংসের হুমকি ট্রাম্পের

এবার ইরানের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্স ধ্বংসের হুমকি ট্রাম্পের

কর্তৃক Editor
০ মন্তব্য 53 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ার করে বলেছেন, কাতারের ওপর হামলা অব্যাহত থাকলে বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্স ধ্বংস করে দেওয়া হবে। একইসঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েল ওই গ্যাসক্ষেত্রে হামলার পরিকল্পনা করেছে—এ বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছু জানত না। খবর সিএনএনের

এদিকে, জ্বালানি স্থাপনায় হামলার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কূটনৈতিক অঙ্গনেও। সৌদি আরব জানিয়েছে, তারা তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করছে। অন্যদিকে কাতার ইরানের সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকর্তাদের বহিষ্কার করেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে পারস্য উপসাগর ও আশপাশের এলাকায় দুটি জাহাজে অজ্ঞাত বস্তু দিয়ে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।

এর মধ্যেই নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন ট্রাম্প প্রশাসনের সাবেক সন্ত্রাসবিরোধী প্রধান জো কেন্ট। পদত্যাগের একদিন পর তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৯/১১ বা পার্ল হারবারের মতো বড় ধরনের আকস্মিক হামলা চালাতে যাচ্ছে—এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন