হোম সোশ্যাল মিডিয়া এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছি: নীলা ইস্রাফিল

এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছি: নীলা ইস্রাফিল

কর্তৃক Editor
০ মন্তব্য 476 ভিউজ

নিউজ ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বলে জানিয়েছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। সোমবার (২৮ জুলাই) নিজের ফেসবুকে এক পোস্টে এনসিপি ত্যাগের বিষয়টি জানান নীলা।

পোস্টে নীলা ইস্রাফিল লেখেন, ‘আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত‍্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।’

তিনি বলেন, ‘আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপি একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয়, সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন