হোম ফিচার এক সিনেমায় জাহ্নবী, অনন্যা ও সারার ক্যামিও

বিনোদন ডেস্ক :

করণ জোহর মানেই চকচকে সেট, সুন্দর লোকেশন, সঙ্গে তারকার মেলা। আপাতত মুক্তির অপেক্ষায় করণ প্রযোজিত সিনেমা ‘যুগ যুগ জিয়ো’।

তার পরেই মুক্তি পাবে তার আগামী সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। অনেক দিন পর আবার পরিচালক করণকে ফিরে পাবেন দর্শক। সঙ্গে প্রিয় জুটিকেও। রণবীর সিং ও আলিয়া ভাট ৷ চমক অবশ্য আরও আছে। যাকে বলে ধামাকা!

বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের নতুন প্রজন্মের তিন নায়িকা–সারা, অনন্যা ও জাহ্নবীকে।

সিনেমার একটি গানে তিন নায়িকাকে একসঙ্গে পা মেলাতে দেখা যাবে। সেই গানে আলিয়া, রণবীরকেও দেখা যাবে কি না, তা অবশ্য এখনো স্পষ্ট নয়। মুম্বাই সংবাদমাধ্যম সূত্রের খবর, সিনেমায় বিশেষ কিছু দৃশ্যে থাকবেন তারা।

এর আগে করণের বিভিন্ন সিনেমায় অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছে রানি মুখার্জি ও কাজলকে। তবে নতুন প্রজন্মের তিন নায়িকা এভাবে একসঙ্গে এই প্রথম। এ বিষয়ে এখন পর্যন্ত করণ বা তার প্রযোজনা সংস্থা থেকে সিলমোহর মেলেনি। সব ঠিক থাকলে ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

সম্পর্কিত পোস্ট

মতামত দিন