হোম অন্যান্যসারাদেশ “একজন সফল চেয়ারম্যান” আলী হায়দার

সুনামগঞ্জ প্রতিনিধি :

জীবনে প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। আর সেই স্বপ্নের পথে পা বাড়ালেই আসতে থাকে একের পর এক প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল ও জনপ্রিয়। আজ এমনই একজন সফল ও জনপ্রিয় চেয়ারম্যানের জীবন বৃত্তান্ত তুলে ধরছি। যিনি নানা প্রতিবন্ধকতা ডিঙিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলতা, জনপ্রিয়তা ও সাধারণ মানুষের আস্তা, ভালোবাসা অর্জন করেছেন। আমি যার কথা বলছি তিনি হলেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও বিএনপির তাহিরপুর উপজেলার সাবেক সহ-সভাপতি হাজী মোঃ আলী হায়দার!ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন।

তিনি তার পরিশ্রম,সাহস,ইচ্ছাশক্তি,একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য,স্থানীয় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতায় হাজী মোঃ আলী হায়দার চেয়ারম্যান হিসেবে সফলতা পাওয়ায় তিনি আজ হয়েছেন সর্বমলে ও সর্বত্র সম্মানিত। সফলতা ও জনপ্রিয়তার প্রতীক এই চেয়ারম্যান তার বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছেন। যার কর্মকান্ড দেখলে মনে হয় তিনি অনেক প্রবীণ। তার অভিজ্ঞতা রয়েছে অনেক! তবে এ সকল সফল মানুষের পেছনে আছে কিছু গল্প, তা অনেকটা রূপকথার মতো।

তিনি ২০২২সালের ৭ ফেব্রুয়ারি সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটের ব্যবধানে ১ম বারের মত শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এবং সফলতার সিঁড়ি বেয়ে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন

এমনকি এই ইউনিয়নের হতদরিদ্র মানুষের উন্নয়নে তার নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন তিনি।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগেও তিনি এই ইউনিয়নের অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণের উন্নয়ন অবদান রেখেছেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল সাদা ও সরল মনের মানুষ।

এছাড়াও তিনি নির্বাচিত হওয়ার পর নিয়মিত অফিস করছেন এবং ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালত বসিয়ে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন।

তার মাঝে কোন অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি আজ দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয়। তিনি বিএনপির রাজনীতির সাথে সংস্পৃক্ত থেকে কাজ করছেন!চেয়ারম্যান নির্বাচিত হয়ে কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। বিএনপির এই নেতা সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হলেও তিনি মনোবল হারাননি।

সফল এই মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে যান। ইউনিয়নের হাওর পাড়ের গ্ৰাম জয়পুর, গোলাবাড়ী,শিলানী তাহিরপুর,ছিড়িয়ারগাঁও,মন্দিয়া,কামালপুর ঘুরে সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায় যে হাজী মোঃ আলী হায়দার,তাদের হৃদয়ের স্পন্দন, ভালবাসার আরেক নাম আলী হায়দার চেয়ারম্যান মাঝরাতে প্রতিটা ঝুঁকিপূর্ণ বাঁধে ঘুরে ঘুরে ব্যস্ত সময় পার করছেন! এই মানবিক চেয়ারম্যান আলী হায়দার,হাওর পাড়ের যুবক ও প্রবীণ মুরব্বিরা আরও বলেন এই ইউনিয়নে আরো কত চেয়ারম্যান নির্বাচিত হইল, কিন্তু কেউ আলী হায়দার চেয়ারম্যানের মত না।

যখনেই আমরা চেয়ারম্যান আলী হায়দার কে ফোন দেই তিনি ফোন রেখে স্পিড বোট নিয়ে দ্রুত চলে আসেন আমাদের ফসল রক্ষা বাঁধে! সেক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা সমুজ্জ্বল হয়ে থাকবে ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে আজীবন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন