হোম রাজনীতি ঈদ মিছিল ও তিন দিনব্যাপী উৎসব ঘোষণা এনসিপির

ঈদ মিছিল ও তিন দিনব্যাপী উৎসব ঘোষণা এনসিপির

কর্তৃক Editor
০ মন্তব্য 63 ভিউজ

নিউজ ডেস্ক:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করবে নাগরিক সমাজ। এ বছরও রাজধানীতে গত বছরের মতো ঈদ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি বলেন, ঈদের দিন সকালে হাইকোর্ট এলাকা থেকে শুরু হয়ে শহীদ মিনার ঘুরে মিছিল শেষ হবে শাহবাগে। চাঁদরাতে রবীন্দ্র সরোবরে মেহেদি অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন এবং ঈদের পরদিন সোহরাওয়ার্দী উদ্যানে ঘুড়ি উৎসব হবে বলে জানান এনসিপি মুখপাত্র।

আসিফ মাহমুদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শামিল হতে পারবে এই আয়োজনে। ঈদকে ঘিরে এই আয়োজনে যে কেউ ভলান্টিয়ার হতে পারবেন জানিয়ে তিনি বলেন, অর্থ সংগ্রহ করা হবে ক্রাউড ফান্ডিয়ের মাধ্যমে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন