নিজস্ব প্রতিনিধি :
ইসলামকাটীতে ৮ দলীয় নকআউট ফুটবল খেলার প্রথম রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইসলামকাটী ফুটবল মাঠে যুবসংঘের আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন, ইসলামকাটী যুব সংঘের সভাপতি নব নির্বাচিত ইউপি সদস্য খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে খেলা উদ্বোধন করেন পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক সাংবাদিক নাজমুল হক।
বিশেষ অতিথি ছিলেন, কপিলমুনি কলেজের অধ্যাপক মো: ইয়াছিন আলী, পাটকেলঘাটা পপুলার ক্লিনিকের পরিচালক এড. মশিউর রহমান ফাইন, বিশিষ্ট বিদ্য অলিউর রহমান, কুমিরা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি তবিবুর গাজী, জালালপুর ইউনিয়ন আ’লীগ নেতা ইন্দ্রজিৎ দাশ বাপ্পী, লিটন হোসেন সহ ইসলামকাটী ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ। খেলায় খুলনা ফুটবল একাদশ কলারোয় ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে।
