হোম আন্তর্জাতিক ইসরাইলি বাহিনীর নির্মম নির্যাতনে ৮০ বছরের বৃদ্ধের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর গ্রেফতার এবং নির্যাতনে এক প্রবীণ ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনের সরকারি কর্তৃপক্ষের বরাতে তারা জানায়, অধিকৃত পশ্চিমতীরের রামাল্লায় জিলজিলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার ৮০ বছর বয়স্ক ওমর আব্দুল মাজেদ স্থানীয় সময় মধ্যরাত দুইটা ত্রিশ মিনিটে গাড়ি চালিয়ে আসছিলেন।

এই সময় ইসরাইলি সেনারা তার গাড়ি থামায়। ওই সময় ইসিরাইলি সেনারা ওই অঞ্চলে অভিযান পরিচালনা করছিল বলে জানায় তার এক আত্মীয়। তিনি জানান, ইসরাইলি সেনারা তাকে হাতকড়া পড়িয়ে চোখে কাল কাপড় বেঁধে মাটিতে শুতে বাধ্য করে। এরপর তার মৃত্যু হলে সেনারা সেখান থেকে চলে যায়।

তার পরিবারের সদস্যরা জানান, আব্দুল মাজেদের শ্বাসকষ্টের সমস্যা ছিল। এই সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে রামাল্লাহর স্থানীয় হাসপাতালের প্রধান জানান, আব্দুল মাজেদকে ভোর ৫টা ৩০ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হয়। তার আগেই সে মারা গেছে বলে জানান তিনি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিগুলিতে দেখা গেছে আব্দুল মাজেদকে প্লাস্টিকের হাতকড়া পরা অবস্থায় ইসরাইলি সেনারা নির্যাতন চালাচ্ছে।

স্থানীয় কাউন্সিলের প্রধান, ফুয়াদ কাতুম স্থানীয় মিডিয়াকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন যে ‘আব্দুল মাজেদকে ওই স্থানেই হত্যা করা হয়েছে। তার সঙ্গে যা হয়েছে তা জঘন্য অপরাধ। এটি কখনই মেনে নেয়ার মত ঘটনা নয়। আমরা তার হত্যার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাচ্ছি। সেই সঙ্গে অপরাধীদের চরম শাস্তি দাবি করছি। ’

দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর রাতভর সামরিক অভিযান প্রায় প্রতিদিনের ঘটনা। এই সময় ফিলিস্তিনিদের শরীরে আগুন ধরিয়ে দেয়া, গ্রেফতার, হামলা এবং হত্যার শিকার হতে হয়। ২০২১ সালে, ইসরাইলি সেনাবাহিনী এই অঞ্চলে ৩ হাজার ৪৬টি অভিযান পরিচালনা করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন