হোম খুলনাকুষ্টিয়া ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২.৫০ শতাংশ

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২.৫০ শতাংশ

কর্তৃক Editor
০ মন্তব্য 65 ভিউজ
ইবি প্রতিনিধি:
সমন্বিত গুচ্ছ পদ্ধতির বাইরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিজস্ব পদ্ধতিতে স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ২ হাজার ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ হাজার ৮৮৬ জন; যা মোট পরীক্ষার্থীর ৯২ দশমিক ৫০ শতাংশ।
রোববার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র নজরুল কলা ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক এবং ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী সহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরীক্ষার সার্বিক বিষয়ে ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সেকান্দার আলী বলেন, ভর্তি পরীক্ষা পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে মোট ২ হাজার ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ হাজার ৮৮৬ জন।
ফলাফলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আশা করছি আজকে রাতের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে।
উল্লেখ্য, গুচ্ছের বাইরে নিজস্ব পদ্ধতিতে স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগে ৩৩০টি আসন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন