হোম আন্তর্জাতিক ইউক্রেনযুদ্ধ কতদিন স্থায়ী হবে, জানালেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেন যুদ্ধ কয়েক বছর না হলেও কয়েক মাস স্থায়ী হচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডমিনিক রব।

রোববার (৬ মার্চ) স্কাইনিউজকে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যর্থতা নিশ্চিত করতে কৌশলগত শক্তি প্রদর্শন করতে হবে মিত্রদের।

এদিকে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেপ্যানিশনিয়া বলেন, আমাদের সামরিক বাহিনী এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। রাশিয়ার আরেক সন্ত্রাসী পরিকল্পনা শুরু হয়েছে। পরিস্থিতি এখন এমনই বাজে অবস্থায় চলে গেছে যে হাসপাতাল ও আবাসিক এলাকায়ও বোমা মারা হচ্ছে।

তিনি বলেন, আগ্রাসন প্রতিরোধে ইউক্রেনের নাগরিকেরা দৃঢ়প্রতিজ্ঞ। রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। তাদের সেনাদের প্রাণহানি ঘটছে। কিন্তু এতে ভ্লাদিমির পুতিন নিরুৎসাহিত না হবে বরং আরও জোরালো আগ্রাসন চালাচ্ছেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ব্যাপকতা বাড়ছেই। সামরিক সক্ষমতার দিক দিয়ে অনেক পিছিয়ে ইউক্রেন। অন্যদিকে বিশ্বের অন্যতম পরাশক্তি হয়েও ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে রুশ সেনাদের কেন বেগ পেতে হচ্ছে নিয়ে চলছে হিসেব নিকেশ।

গণমাধ্যম বলছে, টানা যুদ্ধে প্রত্যাশার চেয়েও সফল ইউক্রেন বাহিনী। কোন কৌশলে এগচ্ছে ইউক্রেনের সেনারা? কেনই-বা রুশ সেনারা তাদের সহজে পরাস্ত করতে পারছে না?

মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে ইউক্রেনীয় সেনাদের ওপর। হচ্ছে গোলা বর্ষণ। তবে এসব হামলাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিহত করে দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির বাহিনী। কি সেই রহস্য?ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধকে অনেকটাই সহজ করে

দিয়েছে ট্যাংকবিধ্বংসী মিসাইল জ্যাভলিন। দেখতে রকেট লঞ্চারের মতো হলেও মূলত শত্রুপক্ষের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করাই জ্যাভলিনের কাজ।

রুশ সামরিক অভিযানে ইউক্রেনের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে জ্যাভলিন। যুক্তরাষ্ট্রের তৈরি জ্যাভলিন অ্যান্টিট্যাঙ্ক মিসাইলটি ইউক্রেনের বাহিনীর মন জয় করে নিয়েছে। ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সামাজিক মাধ্যমেও। ভালোবেসে তারা নাম দিয়েছেন সেন্ট জ্যাভলিন। প্রতিরোধ যুদ্ধে আশাতীত সাফল্য পাওয়ায় সব কৃতিত্বই এখন এই জ্যাভলিনের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন